কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৫ মে, ২০২৬ এ ১১:২৩ AM
কন্টেন্ট: পাতা
উপজেলা কৃষি অফিস রাণীশংকৈল খাদ্য উৎপাদন, প্রযুক্তি ও কৃষক কল্যাণে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। নিচে মূল অর্জনগুলোর একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো।
আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে বিভিন্ন ফসলের উৎপাদন বেড়েছে বহুগুণ।
নিরাপদ সবজি (আলু) বিদেশে রপ্তানি শুরু হয়েছে, যা কৃষিতে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ডাল ও তৈল জাতীয় ফসলের মতো লাভজনক ফসল চাষে কৃষকদের ৪% সুদে কৃষিঋণ প্রাপ্তিতে সবধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
কৃষি যন্ত্রপাতির (পাওয়ার টিলার) ওপর ৫০% ভর্তুকি দিয়ে কৃষকদের উৎপাদন খরচ কমানো হচ্ছে।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার, এমনকি মৌ চাষের জন্য বক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জৈব কৃষি ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM) প্রযুক্তি ব্যবহারে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করা হচ্ছে।
অনলাইনে মাটির স্বাস্থ্য পরীক্ষা ও সারের পরামর্শ দেওয়া হচ্ছে।
সরকারের "কৃষিকথা" এবং মোবাইল ফোনের মাধ্যমে কৃষকরা সরাসরি প্রযুক্তি ও বাজারদর সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে।